ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় বিজিবির অভিযানে ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

এপ্রিল ২২, ২০২৬, ০৩:০০ পিএম

নেত্রকোণায় বিজিবির অভিযানে ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবি সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

বুধবার ভোরে ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী বুধবার সকাল ৯টায় সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তে অভিযানে নামে। রাত আনুমানিক সাড়ে ৩টায় সীমান্ত পিলার ১১৩৯/৮-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পরে এসব মদ নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলেও জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।

এএন

Link copied!