ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাভারে ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু ১ জুলাই

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

এপ্রিল ২২, ২০২৬, ০৩:৪১ পিএম

সাভারে ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু ১ জুলাই

সাভারের বলিয়ারপুর ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম আগামী ১ জুলাই শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার দুপুরে বলিয়ারপুর ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “আগামীকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রয়োজনীয় প্রসেসিং সম্পন্ন করে প্রকল্পের কাজ শুরু করা হবে। দীর্ঘদিন কিছু জটিলতার কারণে কাজ বন্ধ ছিল, তবে নতুন সরকার দ্রুত এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।”

তিনি আরও বলেন, ল্যান্ডফিলে দীর্ঘদিন ধরে হাজার হাজার টন বর্জ্য ফেলার ফলে আশপাশের পরিবেশ দূষিত হয়েছে এবং দুর্গন্ধে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এলাকাটি কার্যত বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে ল্যান্ডফিলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে। “বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে পরিবেশ দূষণ ও মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে,” যোগ করেন তিনি।

পরিদর্শনকালে পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!