ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৬, ০৯:১৩ পিএম

সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকের ওপর এই বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।

কর্মসূচিতে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল ওয়াহাব রিংকু, ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহফুজসহ টঙ্গী প্রেসক্লাব ও জাতীয় গণমাধ্যম কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে পূর্বপরিকল্পিত হামলা চালায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেএইচআর

Link copied!