ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অবৈধ গরু কারবারিদের হামলা, মিরসরাইয়ে ছাত্রদল নেতার মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ১১:৫০ পিএম

অবৈধ গরু কারবারিদের হামলা, মিরসরাইয়ে ছাত্রদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই সীমান্তে অবৈধ পথে আসা গরু কারবারিদের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদয় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঘটনার সূত্রপাত গত ১৮ এপ্রিল রাতে, যখন করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে অবৈধভাবে আনা একটি গরুর ট্রাক স্থানীয়রা আটকে দেয়। অভিযোগ উঠেছে, ওই সময় শাহরিয়ার আহমেদ হৃদয় ও আনোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে গরু সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, এই হামলাটি পরিকল্পিতভাবে চালানো হয়েছে।

হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় ইতোমধ্যেই জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি তুলেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং মামলার আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় পুরো মিরসরাই এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

জেএইচআর

Link copied!