ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে এক শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ১২:১২ পিএম

বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে এক শিশুর মৃত্যু

মেহেরপুরের মুজিবনগরে বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে ইব্রাহিম ইবনে আরিয়ান নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দারিয়াপুর খান কালিতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু আরিয়ান ওই এলাকার শরিয়ত হোসেন দুদুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাথরুমে ঢুকে পড়ে। সেখানে থাকা একটি পানিভর্তি বালতির মধ্যে শিশুটি উপুড় হয়ে পড়ে যায় এবং আর উঠে আসতে পারেনি।

বেশ কিছুক্ষণ আরিয়ানকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার মা বাথরুমে গিয়ে দেখেন শিশুটি বালতির পানিতে নিথর অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র দুই বছরের ছোট্ট আরিয়ানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় এবং তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে।

জেএইচআর

Link copied!