ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ২৫, ২০২৬, ০১:২১ পিএম

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজারের পোস্ট অফিসের সামনে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. আব্দুস সাত্তার।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অন্য একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (বরিশাল মেট্রো-ট ১১-০২৩১) সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আব্দুস সাত্তার ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!