ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাউজানে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৪:০০ পিএম

রাউজানে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া আবাসিক এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এক সফল অভিযানে একটি বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার সকালে পরিচালিত এই অভিযানে অস্ত্র ছাড়াও ম্যাগাজিন ও তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ আনুমানিক সকাল ৭টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী নোয়াপাড়া আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক যেকোনো কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পে প্রদান করার জন্য নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাউজান থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!