ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পৌর শহরে ইউপি সদস্যকে ছুরিকাঘাতে জখম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ০৪:১৬ পিএম

পৌর শহরে ইউপি সদস্যকে ছুরিকাঘাতে জখম

নেত্রকোনার মোহনগঞ্জে মো. শহীদ মিয়া (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত শহীদ মিয়া উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ওই রাতে হ্যান্ডট্রলিতে করে শহীদ মিয়ার ধান আড়তে নিয়ে যাচ্ছিলেন চালক। পথে স্থানীয় কয়েকজন মিলে হ্যান্ডট্রলি থেকে ২ থেকে ৩ বস্তা ধান নামিয়ে রেখে দেয়। পরে রাত ১২টার দিকে শহীদ মিয়া এই চুরির প্রতিবাদ জানাতে গেলে দুর্বৃত্তরা তার পেটে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে মমেক হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আহত শহীদ মিয়ার ছোট ভাই শফিকুল ইসলাম বলেন, হামলাকারীদের অনেককেই তারা চিনতে পেরেছেন। ভাইয়ের জীবন বাঁচাতে ব্যস্ত থাকায় তাৎক্ষণিক থানায় অভিযোগ করা সম্ভব হয়নি। আজ শনিবার বিকেলে হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অপরাধীদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!