ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মিয়া নুরুদ্দিন অপু

বিদ্যুৎ সেবার মান উন্নত করতে হলে গ্রাহকদেরও দায়িত্বশীল হতে হবে

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ০৭:০৭ পিএম

বিদ্যুৎ সেবার মান উন্নত করতে হলে গ্রাহকদেরও দায়িত্বশীল হতে হবে

শরীয়তপুরে লোডশেডিংমুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

তিনি বলেন, ‘বিদ্যুৎ সেবার মান উন্নত করতে হলে গ্রাহকদেরও দায়িত্বশীল হতে হবে। নিয়মিত বিল পরিশোধের মাধ্যমে বিদ্যুৎ খাত সচল রাখা সম্ভব, যা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।’

শনিবার ডামুড্যা উপজেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ও ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) সঙ্গে আলোচনা করে সার্বিক পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ চান।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘শরীয়তপুর জেলা আমার পরিবার, এ জেলার মানুষের কাছে আমি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকেই জেলাকে লোডশেডিংমুক্ত করতে আপনাদের পরামর্শ চাইছি। আপনাদের যা প্রয়োজন, আমাকে জানাবেন আমি তা বাস্তবায়ন করব।’

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) জানান, বকেয়া বিলের কারণে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয় এবং অনেক সময় সরবরাহে বিঘ্ন ঘটে। এ অবস্থায় সব গ্রাহককে সময়মতো বিল পরিশোধের জন্য আহ্বান জানান।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!