ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাজস্থলী সেই নবজাতক কন্যা শিশুর ঠাঁই হলো ‘ছোটমণি নিবাসে’

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৬, ০১:৫৭ পিএম

রাজস্থলী সেই নবজাতক কন্যা শিশুর ঠাঁই হলো ‘ছোটমণি নিবাসে’

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হিন্দুদের শ্মশানের জঙ্গলের পাশে পাওয়া ফুটফুটে সেই কন্যাশিশুকে চট্টগ্রাম শহরস্থ ‘ছোটমণি নিবাসে’ হস্তান্তর করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিরাপদ ভবিষ্যতের জন্য তাকে ওই নিবাসে পাঠানো হয়।

এর আগে নবজাতককে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ও সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেওয়া হয় নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহার সামগ্রী।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগল খাইয়া হিন্দুদের শ্মশান খোলা এলাকায় এ নবজাতককে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক গৃহবধূ সন্ধ্যা। কে বা কারা রাতের অন্ধকারে তাকে সেখানে রেখে গিয়েছিল। খালি গায়ে পাতলা কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকা শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে প্রশাসনকে খবর দেন তিনি। খবর পেয়ে উপজেলা প্রশাসন শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা বলেন, আমাদের শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার নিরাপদ ভবিষ্যতের জন্য চট্টগ্রামের ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে।

এএন

Link copied!