ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৬, ০২:৫৮ পিএম

উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তাফসির উপজেলার হস্তিশুন্ডু বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

মঙ্গলবার উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অন্য একজনের পরিবর্তে পরীক্ষা দিতে যান তাফসির। 

পরীক্ষার চলাকালীন কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হলে তার পরিচয় যাচাই-বাছাই করা হয়। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে দ্রুত আটক করা হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯)-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাফসিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল জানান, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি বরদাস্ত করা হবে না। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। পরীক্ষাকেন্দ্রে জালিয়াতির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেএইচআর

Link copied!