ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দ্রুত বাড়ছে নদীর পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১২:০৮ পিএম

দ্রুত বাড়ছে নদীর পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী ও অতিভারী বৃষ্টিপাতের ফলে নদ–নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে চারটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা বা আংশিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের অধীন এই কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় বিশেষ করে মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যার প্রভাব দেখা দিয়েছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলেও পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, নদ–নদীর পানি বৃদ্ধির প্রধান কারণ হলো টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই পানি দ্রুত উপচে পড়ছে। তিনি বলেন, মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ইতোমধ্যে শুরু হলেও বাকি তিন জেলায় পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গত মঙ্গলবার দেওয়া পূর্বাভাসে বলা হয়, এই বৃষ্টি আরও অন্তত কয়েকদিন স্থায়ী হতে পারে, যা নদীর পানি আরও বাড়িয়ে বন্যার ঝুঁকি বাড়াবে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে- ১৬১ মিলিমিটার। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এই বৃষ্টি একটানা নয়, বরং দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হচ্ছে। পরিস্থিতি আগামী কয়েকদিন, অন্তত ৪ মে পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ভুগাই–কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে তিনটি নদী নেত্রকোনা অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে পানির চাপ বেশি।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কোথাও কোথাও এক থেকে দেড় মিটার পর্যন্ত পানি বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব নদী ছোট হওয়ায় ভারী বৃষ্টিতে দ্রুত পানির স্তর বাড়ে এবং বৃষ্টি কমলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

এএন

Link copied!