ফেনী প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬, ০২:০৩ পিএম
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টির গুরুত্ব এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুষ্টি কমিটির সদস্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত স্কুল পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে এদিন পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা এই সম্মাননা গ্রহণ করে। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের পুষ্টি সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
জেএইচআর