ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে শোয়ার ঘরে ঢুকল মাদকবাহী কার, গাঁজাসহ চালক আটক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৬, ০২:৫৯ পিএম

মেহেরপুরে শোয়ার ঘরে ঢুকল মাদকবাহী কার, গাঁজাসহ চালক আটক

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ভোরের নিস্তব্ধতা ভেঙে একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সাধারণ মানুষের শোয়ার ঘরে ঢুকে পড়েছে। 

বুধবার ভোরে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় ঘরের বাসিন্দা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ চালক অনিক হোসেন বিপ্লবকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের দক্ষিণপাড়ার আরশাদ আলী প্রতিদিনের মতোই নিজ ঘরে ঘুমানো ছিলেন। ভোর পৌনে ৫টার দিকে একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁর শোয়ার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ইটের দেয়াল ধসে আরশাদ আলী সামান্য আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর গাড়িটি রাস্তার ওপর উল্টে যায়।

খবর পেয়ে রামদাসপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালক বিপ্লবকে উদ্ধার করেন। এ সময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি পোঁটলায় মোট দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক বিপ্লব মেহেরপুর শহরের হালদার পাড়ার নাজিমের ছেলে। স্থানীয়দের অভিযোগ, বিপ্লব দীর্ঘদিন ধরেই ভোরে বা গভীর রাতে এই সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করে আসছিলেন।

ঘরের মালিক আরশাদ আলী জানান, ফজরের আজানের সময় তিনি খাটে রাখা মোবাইলটি নেওয়ার জন্য হাত বাড়িয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে গাড়িটি দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে। মোবাইলটি নেওয়ার জন্য সরে না গেলে বড় ধরনের বিপদ হতে পারতো বলে তিনি জানান।

রামদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অনুপ কুমার দাস জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। চালকের পায়ের কাছ থেকেই গাঁজাগুলো উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

জেএইচআর

Link copied!