ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নিহত রাব্বির স্ত্রী

আওয়ামী লীগ পালাতে পেরেছে, আপনারা পারবেন না

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ২৯, ২০২৬, ০৩:২৮ পিএম

আওয়ামী লীগ পালাতে পেরেছে, আপনারা পারবেন না

মাগুরায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার দুই আসামির জামিনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে। আইনজীবীদের দুটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পরদিন শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিহতের স্বজনরা। 

বুধবার দুপুরে মাগুরা সরকারি কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা আইনজীবী সমিতির মূল ফটকের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নিহত রাব্বির স্ত্রী রুমি খাতুন আবেগঘন কণ্ঠে বলেন, “আওয়ামী লীগ পালাতে পেরেছে, আপনারা পালাতে পারবেন না। যারা আমার স্বামীর রক্তের সাথে বেঈমানি করছেন, তারা সাবধান হয়ে যান। আমরা বিচার চাই, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমার সন্তান বাবাকে হারিয়েছে, আমরা সব হারিয়েছি। এখন শুধু বিচারটাই চাই।”

নিহতের বড় বোন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই বছর পার হয়ে গেল, এখনো বিচার নেই। আদালত আর বার অ্যাসোসিয়েশনে বসে যারা টাকার বিনিময়ে সত্যকে আড়াল করছেন, তাদের চিহ্নিত করতে হবে।” বক্তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান।

এর আগে মঙ্গলবার দুপুরে জেলাপাড়া এলাকায় আইনজীবী হাবিবুর রহমান ও উজ্জ্বল হোসেনের চেম্বারে ৪০-৫০ জনের একটি দল হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলাকারীদের অভিযোগ, এই আইনজীবীরা রাব্বি হত্যা মামলার আসামিদের জামিন পেতে সহযোগিতা করেছেন। 

এ বিষয়ে আইনজীবী উজ্জ্বল হোসেন বলেন, আমি শুধু বেলবন্ডে স্বাক্ষর করেছি, এর বাইরে কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে হাবিবুর রহমান একে পরিকল্পিত হামলা বলে দাবি করেন।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারনান্দুয়ালী এলাকায় গুলিতে নিহত হন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি। এই মামলার আসামিদের সম্প্রতি জামিন পাওয়াকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

জেএইচআর

Link copied!