ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে ১৮ বছর ধরে পলাতক নাশকতার মামলার আসামি গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৪৫ পিএম

রাজশাহীতে ১৮ বছর ধরে পলাতক নাশকতার মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে অভিযান চালিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তার মো. বেলাল (৪৫) নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।

র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল বুধবার রাতে নগরীর পদ্মা আবাসিক এলাকার লেকপাড় থেকে বেলালকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, নওগাঁর মান্দা থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি ছিলেন বেলাল। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি ছদ্মবেশ ধারণ করে রাজশাহী নগরের চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করে আসছিলেন।

গ্রেপ্তারের পর বেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!