ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে জানত না বাড়িতে বাবা আর নেই

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৬, ০৫:৩০ পিএম

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে জানত না বাড়িতে বাবা আর নেই

চট্টগ্রামের মিরসরাইয়ে এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পরীক্ষা দিতে যাওয়ার সময়ও ওই পরীক্ষার্থী জানত না যে, বাড়িতে তার জন্মদাতা বাবা আর বেঁচে নেই। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, পরীক্ষার্থী নওশীনের বাবা আবুল খায়ের গত ১৮ এপ্রিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। নওশীন বাবার একমাত্র মেয়ে হওয়ায় তার মানসিক অবস্থা এবং চলমান পরীক্ষার কথা বিবেচনা করে পরিবার মৃত্যুর খবরটি গোপন রাখার সিদ্ধান্ত নেয়।

পরীক্ষায় যেন কোনো প্রভাব না পড়ে, সে কারণে সকালে নওশীনকে বাবার মৃত্যুর খবর জানানো হয়নি। আবহওয়া খারাপ ও ঝড়তুফানের আশঙ্কার অজুহাত দিয়ে স্বাভাবিক সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই তাকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। 

নিহতের ভাগ্নে জিয়া উদ্দিন জানান, নওশীনের পরীক্ষার কথা চিন্তা করে এমনকি মরদেহও আগে বাড়িতে আনা হয়নি। তাকে কেন্দ্রে পাঠানোর পর মরদেহ বাড়িতে আনা হয়।

পরীক্ষা শেষে বাড়ি ফিরে চারপাশের পরিস্থিতি দেখে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় নওশীন। তখনই সে জানতে পারে যে, তার প্রিয় বাবা আর নেই। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজন ও প্রতিবেশীরা আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

জেএইচআর

Link copied!