ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
গাকৃবি উপাচার্য

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় কৃষিবিদদের অবদান অনন্য

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৬, ০৫:৪৮ পিএম

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় কৃষিবিদদের অবদান অনন্য

আনন্দ, আবেগ এবং অনাগত ভবিষ্যতের দীপ্ত প্রত্যাশায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘গ্র্যাজুয়েশন দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে চারটি অনুষদ থেকে মোট ২৯০ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেন।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণিল শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ আজ খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তার পেছনে এ দেশের কৃষিবিদদের অনন্য অবদান রয়েছে। আগামী দিনের দক্ষ কৃষিবিদ হিসেবে নিজেদের গড়তে হলে জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, গাকৃবির একাডেমিক উৎকর্ষ বর্তমানে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মডেল।

অনুষ্ঠানে কৃতী গ্র্যাজুয়েটদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। চার বছরের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো ক্যাম্পাস জুড়ে সাজ-সজ্জা, ব্যানার-ফেস্টুন এবং ফটো কর্নারে গ্র্যাজুয়েট ও তাঁদের অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন শেষ হয়।

জেএইচআর

Link copied!