ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
এম এ হান্নান এমপি

মুক্তিযোদ্ধাদের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মে ২, ২০২৬, ০৭:১১ পিএম

মুক্তিযোদ্ধাদের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার

চাঁদপুরের ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন ও সহায়তামূলক প্রকল্প বাস্তবায়ন করছে। মুক্তিযোদ্ধাদের নানা সমস্যা ও সম্ভাবনাকে সামনে রেখে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, যা বাস্তবায়িত হলে তাঁরা আরও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন।”

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম দেশ থেকে বৈষম্য দূর হবে। কিন্তু দুঃখজনকভাবে এখনো সমাজের বিভিন্ন স্তরে বৈষম্য রয়ে গেছে। দেশপ্রেম ধারণ করে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যুগ্মসচিব মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আবুল কাশেম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী এবং ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের ভাতা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন।

জেএইচআর

Link copied!