ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, এলাকায় আতঙ্ক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ৩, ২০২৬, ১২:০৬ পিএম

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, এলাকায় আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে লাল স্কচটেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু ও একটি রহস্যময় চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকায় একটি পলিথিনে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে লাল স্কচটেপে মোড়ানো বস্তু দেখে তাদের বোমা সন্দেহ হয়। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। পরে তারা গাংনী থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পলিথিনে মোড়ানো লাল রঙের সন্দেহজনক বস্তু এবং একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিরাপত্তার স্বার্থে চিরকুটে কী লেখা ছিল তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে কারা জড়িত তা শনাক্তে কাজ চলছে।”

বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এএন

Link copied!