ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ৩, ২০২৬, ০২:৪২ পিএম

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে দাউদ হোসেন (৪০) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দাউদ হোসেন মেহেরপুর শহরের তাঁতী পাড়ার কাছেদ আলীর ছেলে। আদালতের পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৮ জুন সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটি তার চাচার বাসায় ঘুমাতে যাচ্ছিল। পথে দাউদ হোসেন তাকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর প্রলোভন দিয়ে একটি ঘরে নিয়ে যান এবং রাতভর ধর্ষণ করেন। পরদিন সকালে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালীন দাউদ হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অংশ নেন পিপি মোস্তাফিজুর রহমান তুহিন এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।

জেএইচআর

Link copied!