ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে টিনের চাল পড়ে একজনের মৃত্যু

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

মে ৩, ২০২৬, ০৬:৪৫ পিএম

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে টিনের চাল পড়ে একজনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আকস্মিক ঝড়ে নির্মাণাধীন ঘরের চাল ও খুঁটি চাপা পড়ে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নুরুল ইসলাম তাঁর নতুন বাড়িতে একটি নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তাঁর ওপর ভেঙে পড়ে। পরিবারের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উপজেলায় হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে একজনের প্রাণহানির ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!