ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিরসরাইয়ে ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ ব্যবস্থা, ৩০ ঘণ্টা ধরে অন্ধকারে ১০ হাজার পরিবার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ৩, ২০২৬, ০৭:২১ পিএম

মিরসরাইয়ে ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ ব্যবস্থা, ৩০ ঘণ্টা ধরে অন্ধকারে ১০ হাজার পরিবার

চট্টগ্রামের মিরসরাইয়ে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। উপজেলার বারইয়ারহাট জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় প্রায় ৩০ ঘণ্টা ধরে অন্তত ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা।

শনিবার দুপুরের পর শুরু হওয়া এই ঝড়ে উপজেলার সোনাপাহাড়, ফার্ম হাউস, কাটাবিল, ঘরতাকিয়া, মস্তাননগর ও আনসার ক্যাম্পসহ বেশ কিছু এলাকায় তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুরুতে প্রায় ২০ হাজার গ্রাহক অন্ধকারে থাকলেও উদ্ধার তৎপরতায় ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে। তবে এখনও অর্ধেক গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এসএসসি পরীক্ষার্থীরা। মো. শামীম নামের এক পরীক্ষার্থী জানান, ৩০ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। অন্যদিকে, ফ্রিজের মালামাল নষ্ট হয়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। ক্ষতির আশঙ্কা করছেন পোল্ট্রি খামারিরাও।

ব্যবসায়ী একরামুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, সবকিছুই বিদ্যুতের ওপর নির্ভরশীল। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মনে হচ্ছে অন্য কোনো গ্রহে বসবাস করছি। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও অনেক এলাকায় এখনও মেরামতের কাজ শেষ হয়নি।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম হেদায়েত উল্লাহ বলেন, ঝড়ো হাওয়ায় খুঁটি ক্ষতিগ্রস্ত ও তার ছিঁড়ে যাওয়ায় সেবায় বিঘ্ন ঘটেছে। আমাদের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছেন। বৃষ্টির কারণে সংস্কার কাজ কিছুটা ব্যাহত হলেও দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।

জেএইচআর

Link copied!