ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩, ২০২৬, ১১:৫৭ পিএম

গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড সংলগ্ন ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’-এর প্রধান সংগঠকও রয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই বৈঠকটি কোনো সাধারণ সামাজিক অনুষ্ঠান ছিল না। বরং বিদেশে অবস্থানরত দলীয় নেতাদের নির্দেশনায় রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ও সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যেই এই গোপন সমাবেশের আয়োজন করা হয়েছিল।

সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতর থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পরও তারা গোপনে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর নীলনকশা তৈরি করছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই সংগঠনটির সন্দেহভাজন তৎপরতার বিরুদ্ধে দেশজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেএইচআর

Link copied!