ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে সয়াবিন তেল মজুদের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মে ৪, ২০২৬, ০৪:৫৩ পিএম

চাঁদপুরে সয়াবিন তেল মজুদের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদের অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি ও অবৈধ মজুদের দায়ে ‘মেসার্স আহিল এন্টারপ্রাইজ’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অপরাধে ‘মেসার্স স্মৃতি ট্রেডার্স’কে ৫ হাজার টাকা এবং ‘হাওলাদার ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি, ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করার অপরাধে ‘মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে একটি গুদাম থেকে ৩২০ লিটার অবৈধভাবে মজুত করা বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই তেল তাৎক্ষণিকভাবে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

অভিযানে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং আনসার বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

জেএইচআর

Link copied!