ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

মে ৪, ২০২৬, ০৬:৩২ পিএম

কুমিল্লায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

কুমিল্লায় আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক নার্সারির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার সকাল থেকে কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারের মধুবন সেমিনার কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।

এ সময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ কৌশল নিয়েও বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টার, কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবির। এছাড়া ব্র্যাক নার্সারি, কুমিল্লার ইনচার্জ সৌরভ শীল এবং অ্যাসোসিয়েট অফিসার (অ্যাকাউন্টস) মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কুমিল্লা সদর দক্ষিণের কালিকাপুর গ্রামের কৃষক খলিলুর রহমান জানান, তিনি পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন তথ্য জানতে পেরেছেন। এতে ভবিষ্যতে পেঁপে চাষে আরও ভালো ফলন পাবেন বলে আশা করছেন।

কুমিল্লা দেবিদ্বারের রাজামেহের গ্রামের সাহিদা বেগম বলেন, পেঁপে চাষ বিষয়ে এ প্রশিক্ষণটি সময়োপযোগী হয়েছে। বিশেষ করে হরমোন ব্যবহারের বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। পাশাপাশি হাইব্রিড জাত নিয়ে তার আগের কিছু ভুল ধারণাও দূর হয়েছে।

আয়োজকরা জানান, চাষাবাদে রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এএন

Link copied!