ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরিষাবাড়ীতে ট্রেন থামিয়ে সময়সূচি পরিবর্তনের দাবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

মে ৪, ২০২৬, ০৭:২১ পিএম

সরিষাবাড়ীতে ট্রেন থামিয়ে সময়সূচি পরিবর্তনের দাবি

সরিষাবাড়ীতে জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে ট্রেন থামিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধারণ।

সোমবার বিকালে সরিষাবাড়ী জগন্নাথগঞ্জ বাজার স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ভূঞাপুর স্টেশনগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন থামিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষুব্ধ স্থানীয়রা বলেন, বর্তমানে সরিষাবাড়ী-ময়মনসিংহ-ঢাকা রেলরুটে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস- এই তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এর মধ্যে অগ্নিবীণা ট্রেন ঢাকা থেকে ছেড়ে তারাকান্দিতে পৌঁছাতে বিকেল হয়ে যায়, আর ঢাকায় ফিরতে ফিরতে গভীর রাত হয়। এতে ট্রেন থেকে নেমে যাত্রীদের ছিনতাইসহ নানা ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।

তারা দাবি করেন- অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের যেকোনো একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করে ঢাকা থেকে রাতে এবং জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করতে হবে। জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল নিশ্চিত করতে হবে। এছাড়া বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেন পুনরায় চালু করে সেটিকে যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

তারা আরও বলেন, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন ধরে যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অল্প সময়ের ব্যবধানে ট্রেন দুটি চলাচল করায় যাত্রী স্বল্পতা দেখা দিচ্ছে, ফলে রেল কর্তৃপক্ষকেও লোকসান গুনতে হচ্ছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন আয়োজক এ কে এম ফজলুল হক, শাহিনুর রহমান, আব্দুল করিমসহ অনেকে।

এএন

Link copied!