ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৯:০২ পিএম

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট 

নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ২ নম্বর সহ-সভাপতি পদে নাম আসার পর এক নেতার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে দেওয়া পোস্টটি ভাইরাল হলে বিতর্ক আরও তীব্র হয়।

গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় ২ নম্বর সহ-সভাপতি হিসেবে সজীব পাল জুম্মনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটি প্রকাশের পর সজীবের স্ত্রী ফেসবুকে স্বামী-স্ত্রীর একটি ছবি এবং কমিটির তালিকা শেয়ার করে আবেগঘন একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, প্রাণঢালা অভিনন্দন জামাই, নরসিংদী জেলা ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি।

পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করছেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের কমিটিতে অন্তর্ভুক্তির সুযোগ না থাকলেও এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। কেউ কেউ রসিকতা করে লিখেছেন, আনন্দে সত্য প্রকাশ করে ফেলেছেন স্ত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, রাজপথে সক্রিয় ও ত্যাগী কর্মীদের উপেক্ষা করে বিবাহিত এবং দীর্ঘদিন প্রবাসে থাকা ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, তালিকায় অন্তত ১৫ থেকে ২০ জন প্রবাসী রয়েছেন।

পুরো ঘটনাকে ঘিরে নরসিংদীর রাজনৈতিক মহলে এখনো চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

এম জি

Link copied!