ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কমলনগরে হুইপ নিজানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত খুদে ফুটবলাররা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০৮:৩০ পিএম

কমলনগরে হুইপ নিজানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত খুদে ফুটবলাররা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে এক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলেন সংসদীয় আসন ২৭৭ (লক্ষ্মীপুর-৪) এর সংসদ সদস্য ও মাননীয় হুইপ জননেতা জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

সোমবার চর কাদিরা ফজুমিয়ার হাট কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে 
উপস্থিত ছিলেন তিনি।

এ সময় তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কারের ট্রফি তুলে দেন এবং বিজয়ী খেলোয়াড়দের সঙ্গে স্মৃতিময় আলোকচিত্রে অংশ নেন। প্রিয় নেতাকে এত কাছে পেয়ে এবং তাঁর সঙ্গে ছবি তুলতে পেরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে অভূতপূর্ব আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এবং শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে এক ঐতিহাসিক ঘোষণা দেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। তিনি জানান, দীর্ঘ ৯১ বছর পর বিদ্যালয়ের মাঠ সংলগ্ন পুকুরটি ভরাট করে খেলার উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া হবে। জেলা প্রশাসকের (ডিসি) আদেশের প্রেক্ষিতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুতই এ জায়গার ব্যবস্থা এবং পুকুর ভরাটের কাজ বাস্তবায়ন করবেন বলে তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, কমলনগর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগামী ১৩ মে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে লক্ষ্মীপুর সদরের মুখোমুখি হবে এই দলটি। আজকের অনুষ্ঠানে হুইপ মহোদয় কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও ছবি তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকমণ্ডলী জানান, সংসদ সদস্যের এই সরাসরি তদারকি ও উন্নয়নের প্রতিশ্রুতি দীর্ঘ ৯ দশক পর এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে। শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের মাঠ ফিরে পাওয়ার স্বপ্নে এখন দারুণ উচ্ছ্বসিত।

এম জি
 

Link copied!