ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দৌলতপুরে সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

দৌলতপুরে সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া এলাকার ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেলে করে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে জয়রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!