ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৬, ২০২৬, ০৮:১৮ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, প্রত্যাবাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অচিরেই নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কিভাবে প্রত্যাবাসন করা যায় তার একটি গতিপথ তৈরি হবে।

বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ কার্যালয়ে ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গাদের কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা রোহিঙ্গা নেতৃবৃন্দের দায়িত্ব।

তিনি আরও জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক তহবিল অব্যাহত রাখার বিষয়ে সরকার দাতা সংস্থাসহ সংশ্লিষ্ট মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে কোনো সংকট সৃষ্টি না হয়।

সভায় ইউসিআরের প্রতিনিধি মাস্টার সৈয়দ উল্লাহ বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী সকাল ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নসহ মানবিক সহায়তা প্রকল্পগুলো পরিদর্শন করেন এবং মতবিনিময়সভায় অংশ নেন। পরে দুপুর আড়াইটার দিকে তিনি কক্সবাজারের উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেন।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ক্যাম্প ইনচার্জ (উপসচিব) সুরাইয়া রহমান সুইটি এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!