ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিরোজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৮:৪২ পিএম

পিরোজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ

পিরোজপুর সদর উপজেলায় প্রান্তিক কৃষকদের ফলন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে উচ্চ ফলনশীল ‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ব্র্যাকের সদর শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ জন কৃষকের মাঝে এই বীজ তুলে দেওয়া হয়।

পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তাদের মধ্যে এসপিএম আফজাল হোসেন, আরএম আবু মুসা আশয়ারী, ডিএম মো. রেজাউল করিম, এ এম উজ্জ্বল কুমার হাজারী, বিডিসি মো. জাহিদুল ইসলাম ও এক্সটেনশন অফিসার মো. এমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন।

ব্র্যাকের কর্মকর্তারা জানান, ‘মুক্তি-১’ হাইব্রিড ধানের বিশেষত্ব হলো এর স্বল্প জীবনকাল। মাত্র ১০৫ থেকে ১১০ দিনের মধ্যে এই ধান ঘরে তোলা সম্ভব এবং প্রতি একরে ৭৫-৮০ মণ পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে। এছাড়া ধানগাছের কাণ্ড শক্ত হওয়ায় এটি প্রাকৃতিক দুর্যোগে সহজে হেলে পড়ে না, যা কৃষকের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন বলেন, মুক্তি-১ একটি রোগ সহনশীল উন্নত জাত, যা আমন মৌসুমে অধিক ফলন নিশ্চিত করবে। তবে কাঙ্ক্ষিত ফলন পেতে হলে কৃষকদের আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি এবং সারের সঠিক ব্যবহারের নিয়মগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৫০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে উন্নতমানের বীজ প্রদান করা হয়। পিরোজপুরের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এই প্রযুক্তিগত সহায়তা স্থানীয় চাষিদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।

জেএইচআর

Link copied!