ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেনীতে পিএফজির আয়োজনে নাগরিক বৈঠক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৯:৪৭ পিএম

ফেনীতে পিএফজির আয়োজনে নাগরিক বৈঠক

সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক নেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং ভাষাগত শিষ্টাচারে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফেনীর বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে শহরের একটি কনফারেন্স কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত এক নাগরিক বৈঠকে এই আহ্বান জানানো হয়।

‘শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতি ও ভাষাগত শিষ্টাচার নিশ্চিতকরণ’ শীর্ষক এই বৈঠকে বক্তারা বলেন, বর্তমান সময়ে রাজনীতির মাঠে এবং সামাজিক স্তরে অশালীন ভাষার ব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়ছে। সমাজে বিশৃঙ্খলা ও হানাহানি বন্ধে রাজনৈতিক নেতাদের কথাবার্তায় সংযমী হওয়া এবং নৈতিকতা ফিরিয়ে আনা জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে অশালীন ভিডিও ও ভাষা ছড়িয়ে পড়ার ঘটনা আমাদের সামাজিক ও পারিবারিক কাঠামোর জন্য উদ্বেগের। আমরা সভা-সেমিনারে যেভাবে কথা বলি, অনেক সময় বক্তৃতার মঞ্চে সেই শিষ্টাচার বজায় থাকে না। এই নৈতিক অবক্ষয় রোধ করতে না পারলে ভবিষ্যৎ পরিণতি হবে ভয়াবহ।

পিএফজি অ্যাম্বাসেডর নেটওয়ার্ক ফেনী-কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর ও ‘দৈনিক ফেনীর সময়’ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন সদর উপজেলা কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।

আলোচনায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক একরামুল হক, জেএসডির সাধারণ সম্পাদক সামচ্ছুদ্দিন মজুমদার সাচ্চু এবং এনসিপির সদস্য সচিব শাহওয়ালী উল্যাহ মানিক। এছাড়াও বৈঠকে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পিএফজি এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা আক্তার এই নাগরিক বৈঠকের সার্বিক সমন্বয় করেন। বক্তারা পরিশেষে বলেন, সম্প্রীতির সমাজ গড়তে শুধু আইন নয়, বরং ব্যক্তি পর্যায় থেকে সচেতনতা ও শিষ্টাচার চর্চা শুরু করতে হবে।

জেএইচআর

Link copied!