দিনাজপুর প্রতিনিধি
মে ৮, ২০২৬, ০৫:৪৬ পিএম
ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে এই সভা সম্পন্ন হয়।
উত্তরের ঐতিহ্যবাহী এই সাংবাদিক সংগঠনের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।
বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সহযোগী সদস্য খালেকুজ্জামান বাবু, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান শিলু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শাহী, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকার এবং নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সাদাকাত আলী খানসহ আরও অনেকে।
সভার দ্বিতীয় পর্বে সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। এরপর কোষাধ্যক্ষ বিপুল সানি ক্লাবের গত বছরের আয়-ব্যয়ের হিসাব সম্বলিত রিপোর্ট পেশ করেন। উপস্থিত সদস্যরা এসব প্রতিবেদনের ওপর আলোচনা শেষে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন।
সভায় বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রেসক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেএইচআর