ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাগুরায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মে ৮, ২০২৬, ০৭:৫৩ পিএম

মাগুরায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজিত বালক-বালিকা ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার মাগুরার দিনান্ত ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চা কেবল শারীরিক গঠনই নয়, বরং মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলে।

তিনি আরও উল্লেখ করেন যে, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগগুলো দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়, তাদের অভিভাবক, স্থানীয় ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্য শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স-আপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জেএইচআর

Link copied!