ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড দিনমজুরের বসতঘর, ১৫ দিনের শিশুকে নিয়ে মানবেতর জীবনযাপন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

মে ৯, ২০২৬, ০৭:১৮ পিএম

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড দিনমজুরের বসতঘর, ১৫ দিনের শিশুকে নিয়ে মানবেতর জীবনযাপন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের পশ্চিম হাসারগাঁও এলাকায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দিনমজুর রমজান আলীর বসতঘর। খোয়াই নদীর বেড়িবাঁধের পাশে অবস্থিত এই কুঁড়েঘরটি ঝড়ে ভেঙে পড়ায় বর্তমানে স্ত্রী, বৃদ্ধ মা ও ১৫ দিনের নবজাতক শিশুকে নিয়ে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, ঝড় ও শিলাবৃষ্টিতে রমজান আলীর ঘরের চালা উড়ে গেছে এবং ঘরের কাঠামো ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগহীন এই ভাঙাচোরা ঘরে বৃষ্টি হলেই ভেতরে পানি জমে পুকুরে পরিণত হয়। ১৫ দিনের নবজাতক সন্তানকে নিয়ে এমন অনিরাপদ পরিবেশে রাত কাটানো এখন এই পরিবারের জন্য মৃত্যুভয়ের সমান হয়ে দাঁড়িয়েছে। নিজের কোনো জমি না থাকায় এবং দিনমজুরের অল্প আয়ে সংসার চলায় নতুন করে ঘর মেরামত করা রমজানের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

রমজান আলীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের একবেলা চুলায় আগুন জ্বলে তো আরেকবেলা না খেয়ে থাকতে হয়। ঝড়ের রাতে ঘর উড়ে যাওয়ার উপক্রম হলে তারা চরম আতঙ্কে সময় কাটান। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরণা দিলেও এখন পর্যন্ত কোনো সরকারি কার্ড বা সাহায্য তাদের ভাগ্যে জোটেনি। কোনো সহায়তা না পাওয়ায় নবজাতক ও বৃদ্ধাকে নিয়ে তারা এখন দিশেহারা।

বাবার আমল থেকেই নদীর বেড়িবাঁধে বসবাসকারী এই ভূমিহীন পরিবারটি এখন চরম অস্তিত্ব সংকটে। যেকোনো সময় আবারও ঝড়-বৃষ্টি হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এমতাবস্থায়, ১৫ দিনের শিশু সন্তানটির ভবিষ্যতের কথা চিন্তা করে দেশ ও বিদেশের মানবিক হৃদয়ের মানুষদের কাছে সহযোগিতার আকুতি জানিয়েছেন অসহায় রমজান আলী ও তার পরিবার।

জেএইচআর

Link copied!