ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মে ১১, ২০২৬, ০৪:১০ পিএম

জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’ উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও শিক্ষার মানোন্নয়নের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। 

প্রতিষ্ঠানের পক্ষে জেলা প্রশাসনের কাছ থেকে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন অধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন মৃধা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা সংশ্লিষ্টরা জানান, কারিগরি শিক্ষায় বিশেষ দক্ষতা বৃদ্ধি, মানসম্মত পাঠদান এবং শিক্ষার্থীদের বহুমুখী সফল অংশগ্রহণের ওপর ভিত্তি করেই টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে জেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

সম্মাননা গ্রহণ শেষে অধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন মৃধা বলেন, এই অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও আমরা কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে যাব।

জেএইচআর

Link copied!