ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মে ১১, ২০২৬, ০৭:২১ পিএম

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ রোকেয়া আক্তার ওরফে খুকি (৩৭) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সোমবার রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, ধৃত রোকেয়ার বিরুদ্ধে ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুর থানায় আগের ১১টি মাদক মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আরিফুর রহমান সরকার, এসআই মো. হুমায়ুন কবির ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল। এসময় ৫০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ রোকেয়াকে হাতেনাতে আটক করে পুলিশ।

গ্রেপ্তার রোকেয়া আক্তার ওরফে খুকি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা এলাকার মন্নান মুন্সি বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আবদুল করিমের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি ফরিদগঞ্জ ও রায়পুরের সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে পুলিশ জানায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি মামলার পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটক নারীর বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!