ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চিরিরবন্দরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ছেলের আঘাতে বাবা ও ভাই নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ১২, ২০২৬, ০২:৩০ পিএম

চিরিরবন্দরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ছেলের আঘাতে বাবা ও ভাই নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জমির ভুট্টা মাড়াইকে কেন্দ্র করে দুই ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ পিতা দলু মিয়া (৭০)। বাবাকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন তার আরেক ছেলে কাবিল মিয়া (৩২)।

মঙ্গলবারসকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর এলাকায় একটি ভুট্টাখেতে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দলু মিয়া তার নিজের জমির ভুট্টা মাড়াই করতে খেতে যান। এসময় তার দুই ছেলে সাদেকুল ও সাকিব সেখানে গিয়ে বাধা প্রদান করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাদেকুল ও সাকিব উত্তেজিত হয়ে লাঠি দিয়ে বৃদ্ধ পিতার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দলু মিয়ার মৃত্যু হয়।

পিতার ওপর হামলার খবর পেয়ে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন দলু মিয়ার আরেক ছেলে কাবিল মিয়া। এসময় সাদেকুল ও সাকিব তার ওপরও অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাবিলকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় গভীর শোক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!