ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে মাসব্যাপী কর মেলা শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ১২, ২০২৬, ০২:৪৫ পিএম

গাজীপুরে মাসব্যাপী কর মেলা শুরু

একটি পরিকল্পিত ও স্বনির্ভর নগর গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে (গাসিক) মাসব্যাপী ‘কর মেলা-২০২৬’ শুরু হয়েছে। 

মঙ্গলবার মহানগরের আটটি জোনে একযোগে এই মেলার উদ্বোধন করা হয়। নগরবাসীকে কর প্রদানে উৎসাহিত করা এবং বকেয়া কর আদায়ের মাধ্যমে কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।

এবারের কর মেলায় নাগরিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। আবাসিক হোল্ডিং মালিকরা যদি বকেয়াসহ চলতি বছরের কর একসঙ্গে পরিশোধ করেন, তবে তারা ৪০ শতাংশ পর্যন্ত কর মওকুফ সুবিধা পাবেন। মেলার প্রথম দিনেই এই আকর্ষণীয় সুবিধার কারণে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মহানগরের ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাসিক প্রশাসক মো. শওকত হোসেন সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের রাজস্বই নগর উন্নয়নের মূল চালিকাশক্তি। আধুনিক ও পরিকল্পিত নগর গড়তে নাগরিকদের নিয়মিত কর প্রদানের বিকল্প নেই। আপনাদের দেওয়া করের অর্থ দিয়েই রাস্তা, ড্রেন ও আলোকায়নসহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা হয়।

তিনি কর পরিশোধের মাধ্যমে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও স্বনির্ভর নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

গাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান জানান, কর আদায় কার্যক্রমকে গতিশীল করতে ডিজিটাল পদ্ধতি সহজীকরণ এবং সেবার মানোন্নয়নে নিরন্তর কাজ চলছে। হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত সেবা নিশ্চিত করতে প্রতিটি মেলা প্রাঙ্গণে বিশেষ বুথ ও তথ্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাসিক অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীল, কর নির্ধারণ কর্মকর্তা মো. আতাউর রসূল ভূঁইয়া এবং লাইসেন্স কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আগামী এক মাস প্রতিদিন নির্ধারিত জোনগুলোতে এই কর মেলা ও বিশেষ সেবা কার্যক্রম চলবে।

জেএইচআর

Link copied!