ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

আব্দুল আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

মে ১২, ২০২৬, ০২:৫০ পিএম

পীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হকের সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ-হরিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার ও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক।

এছাড়া পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পীরগঞ্জ উপজেলার বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সুধীজন ও জনপ্রতিনিধিরা। বিশেষ করে মাদক ও চুরির প্রকোপ রোধ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, জরুরি সেবা বৃদ্ধি এবং ইউনিয়ন ভূমি অফিসগুলোর সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া পীরগঞ্জ পৌর শহরে নতুন করে একটি ভূমি অফিস স্থাপনের জোরালো দাবি জানানো হয়।

বক্তব্য শেষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক উত্থাপিত সমস্যাগুলো ধৈর্যসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সংকট সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি পীরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!