ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পাংশায় খাল খনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মে ১২, ২০২৬, ০৪:২৩ পিএম

পাংশায় খাল খনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

রাজবাড়ীর পাংশায় চলমান খাল পুনঃখনন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। 

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খাল এলাকায় তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শন শেষে তিনি খালের পাড়ে তাল ও নারিকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আঁধারকোটা খালের প্রায় ৫ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হচ্ছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা। প্রকল্পের আওতায় ২৩৬ জন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজের সুযোগ পেয়েছেন, যা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম এবং পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন। তিনি বলেন, খাল খননের ফলে যেমন কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন হবে, তেমনি খালের পাড়ে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

জেএইচআর

Link copied!