ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পীরগঞ্জে খাল খনন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক

আব্দুল আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

আব্দুল আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

মে ১২, ২০২৬, ০৫:৩৫ পিএম

পীরগঞ্জে খাল খনন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে চলমান ১৩ কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্প পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল। মঙ্গলবার দুপুরে তিনি এই প্রকল্প পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক চলমান কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। তবে বর্তমান বরাদ্দ দিয়ে পুরো কাজ শেষ করা কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এ সময় জেলা প্রশাসক আশ্বাস প্রদান করে বলেন, যদি এই অর্থে কাজ সম্পন্ন না হয়, তবে নতুন করে অর্থ বরাদ্দের জন্য পুনরায় চাহিদা পাঠানো হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, ৭নং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন এবং হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল হক। এছাড়াও পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খাল খনন পরিদর্শন শেষে জেলা প্রশাসক পীরগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং সেখানে একটি চারা গাছ রোপণ করেন।

জেএইচআর

Link copied!