ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাণীশংকৈলে বীরাঙ্গনা টেপরী রাণীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

মে ১৩, ২০২৬, ০২:৫৫ পিএম

রাণীশংকৈলে বীরাঙ্গনা টেপরী রাণীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী মুখ বীরাঙ্গনা টেপরী রাণী আর নেই। 

বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামে নিজ বাসভবন প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হয়।

মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগের স্বীকৃতিস্বরূপ এই বীরাঙ্গনাকে শেষবারের মতো সম্মান জানাতে উপস্থিত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ এবং পুলিশ বাহিনীর একটি চৌকস দল। এ সময় পুলিশের পক্ষ থেকে সশস্ত্র সালাম প্রদান করা হয় এবং বিউগলের করুণ সুরে বীরাঙ্গনা টেপরী রাণীকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়।

বীরাঙ্গনা টেপরী রানীর প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই তাঁর বাসভবন প্রাঙ্গণে ভিড় করেন এলাকার সর্বস্তরের মানুষ, স্বজন ও সহযোদ্ধারা। উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মুক্তিযুদ্ধে তাঁর অসীম সাহস ও বীরত্বগাথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

স্থানীয়রা জানান, টেপরী রানীর আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। রাষ্ট্রীয় এই সম্মান প্রদানের মাধ্যমে জাতি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। যথাযথ মর্যাদা ও ধর্মীয় রীতি অনুসরণ করে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জেএইচআর

Link copied!