ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, মামলা ও গ্রেপ্তার ১

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

মে ১৩, ২০২৬, ০৩:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, মামলা ও গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ‘ঝটিকা মিছিল’-এর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আবু বক্কর রিফাত (২৫) নামের এক পৌর ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার বিকেলে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত নবীনগর উপজেলার খারঘর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং বর্তমানে শহরের পাইকপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঝটিকা মিছিলের পরপরই জড়িতদের ধরতে অভিযানে নামে সদর মডেল থানা পুলিশ। ওই রাতেই থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাসিরকে।

এর আগে মঙ্গলবার সকালে শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল মোড় থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ‘রাজবন্দীদের মুক্তির দাবিতে’ একটি ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা লিমন আল স্বাধীন। দেশে প্রকাশ্যে একটি নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচি পালনের ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই মিছিলে প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে আসেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শহরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন। একপর্যায়ে মিছিলে অংশগ্রহণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সদর মডেল থানা ঘেরাও করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেএইচআর

Link copied!