ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ১৩, ২০২৬, ০৭:১৮ পিএম

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

আগামী ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে নবগঠিত জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ছাত্রদল একটি সুসংগঠিত ও আদর্শিক সংগঠন। এই সফরকে সফল করতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন যে, জেলা বিএনপির সকল নির্দেশনা অনুযায়ী ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং সফরটি সফল করতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

স্বাগত মিছিলে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোহাম্মদ আলম বাহাদুর, মো. ইদ্রিস আলী মুনা, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক ভূঁইয়া, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব ও মো. শাহাদাত হোসেন প্রিন্সসহ জেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!