ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত, ‘জয় বাংলা’ স্লোগানে উত্তাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ০২:৫৩ পিএম

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত, ‘জয় বাংলা’ স্লোগানে উত্তাল

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় নামাজে জানাজা চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত সমর্থকরা ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরদেহ মিরসরাইয়ের উদ্দেশে নেওয়া হয়।

পরবর্তীতে সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। 

জানাজা শেষে নেতাকর্মীরা মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মসজিদ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে মূল ফটকে অবস্থান নেয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রবেশপথে তল্লাশিও চালানো হয়।

জানাজায় অংশ নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশের রাজনীতির একজন অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তি ছিলেন। মুক্তিযুদ্ধে তার অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ রাজনৈতিক ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুমের বড় ছেলে সাবেদুর রহমান সুমু বলেন, দীর্ঘদিন আইসিইউতে থাকার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি চট্টগ্রামের জন্য আজীবন কাজ করে গেছেন। তিনি সবার কাছে বাবার জন্য দোয়া কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সম্প্রতি তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে তিনি গ্রেফতার হন। পরবর্তীতে ২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে জামিনে মুক্তি পান।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এম জি

Link copied!