ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় ৪৬ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পের

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মে ১৪, ২০২৬, ০৩:২৩ পিএম

টুঙ্গিপাড়ায় ৪৬ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে পার ঝনঝনিয়া থেকে পাকুরতিয়া বার খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ টাকা। প্রকল্পটি পুরোপুরি শ্রমিকের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ এই খনন কার্যক্রমের সিবিসি সভাপতির দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে মাটি কেটে কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, এলাকার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই খাল খননের ফলে জলাবদ্ধতা দূর হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এবং ভারপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম আনসার। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে নাব্যতা সংকটে থাকায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, খালটি পুনরায় খনন করা হলে কৃষিজমির পানি নিষ্কাশন সহজ হবে এবং এলাকার কৃষিতে আমূল পরিবর্তন আসবে।

জেএইচআর

Link copied!