ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালুখালীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মে ১৪, ২০২৬, ০৫:৩৫ পিএম

কালুখালীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে মো. আলিফ মন্ডল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই এলাকার মো. রাজা মন্ডল ও মিতু বেগম দম্পতির ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে সবার ছোট ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের সবার অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু আলিফ। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

আলিফকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। ফুটফুটে এই শিশুর মৃত্যুতে পুরো ভবানীপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

জেএইচআর

Link copied!