ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

গুইমারায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন ২০ মে

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

মে ১৫, ২০২৬, ০৩:৫২ পিএম

গুইমারায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন ২০ মে

খাগড়াছড়ির গুইমারায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি-২০২৬’ এর আওতায় গুরুত্বপূর্ণ দুটি খালের খনন কাজ আগামী ২০ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করবেন।

গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা বলেন, খাল দুটি খনন করা হলে কয়েক হাজার একর চাষযোগ্য জমি সেচ সুবিধার আওতায় আসবে। এছাড়া বর্ষা মৌসুমে পাহাড়ের ঢলে সৃষ্ট জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে স্থানীয় বসতি ও ফসলি জমি। খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় সবুজ বনায়নও করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে তৈইমাতাই ও পিলাক খালের মোট ৯.১ কিলোমিটার খনন কাজ পরিচালিত হবে। এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ টাকা।

এর মধ্যে ৫ কিলোমিটার দীর্ঘ পিলাক খাল পুনঃখনন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৮০ লাখ টাকা। এই খালে ৪১৬ জন শ্রমিক কাজ করবেন। অন্যদিকে, ৪.১ কিলোমিটার দীর্ঘ তৈইমাতাই খাল পুনঃখনন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা এবং এতে ৩৫৭ জন শ্রমিক নিয়োজিত থাকবেন। প্রকল্পে কর্মরত প্রতি শ্রমিক দৈনিক ৫০০ টাকা হারে মজুরি পাবেন।

গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহমেদ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত খাল খনন কর্মসূচিকে পুনরায় দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। এই খনন কাজ শেষ হলে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, যা স্থানীয় মৎস্য সম্পদ বৃদ্ধি ও কৃষিকাজে আমূল পরিবর্তন আনবে। উদ্বোধনের লক্ষ্যে ইতিমধ্যে সকল কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা গুইমারায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে কাজ করছি। এই প্রকল্প দুটি বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের কৃষকদের সেচ সংকটের স্থায়ী সমাধান হবে এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে পারবো।

জেএইচআর

Link copied!